1 Answers

গৌতম বুদ্ধ তাঁর ধর্মের অনুসারীদের একাধিক সূত্র ও অনুশাসন দেশনা করেন।

উদ্দীপকে চম্পক রাজ্যের অধিবাসীরা যে কর্মকাণ্ড সম্পন্ন করেন, এতে বুদ্ধের দেওয়া 'সপ্ত অপরিহাণীয় ধর্মের বিধি-বিধান সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে।

বুদ্ধ বৈশালীতে অবস্থানকালে বৌদ্ধ ভিক্ষুত্ব গৃহীদের জন্য 'সপ্ত অপরিহাণীয় ধর্ম', অর্থাৎ সাতটি অপরিহার্য কর্তব্য সম্পর্কে দেশনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ভিক্ষুগণ একত্রিত হয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, পূজনীয় ব্যক্তির পূজা করবে, তৃষ্ণার বশবর্তী হবে না, নির্বাণ সাধনা করবে এবং ভিক্ষু ও শ্রমণদের সুখ-স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবে। চম্পক রাজ্যের ভিক্ষুরাও সাতটি অপরিহার্য কর্তব্য পালন করেছেন।

4 views

Related Questions