পার্থ বড়ুয়ার কর্মকাণ্ড গৃহীদের নিত্যকর্মের অংশ- পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের পার্থ বড়ুয়ার কার্যক্রমে গৃহীদের কর্তব্য বর্ণিত হয়েছে।
একজন শিক্ষার্থীর প্রধান কাজ মনযোগ দিয়ে লেখা-পড়া করা। তবে পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষা গ্রহণের পাশাপাশি কিছু পারিবারিক দায়িত্ব পালন করতে হয়। লেখাপড়ার বাইরে পরিবারের কাজে সাহায্যে করতে হবে। মা-বাবার পেশার কাজে ও বিভিন্ন কর্মে সাহায্যে সহযোগিতা করতে হবে। এতে অভিজ্ঞতা বাড়বে। এগুলো গৃহী নীতিমালার অংশ।
উদ্দীপকের পার্থ বড়ুয়া একজন শিক্ষার্থী। সে নিয়মিত বন্দনা করে। মনোযোগের সাথে সময় মেনে পড়া-লেখা ও সব কাজ সম্পন্ন করে। অর্থাৎ সে গৃহী নীতিমালা মেনে চলে। গিহিদিন চরিয়া গ্রন্থে গৃহীদের পালনীয় বিষয়গুলো বর্ণিত আছে।
শ্রীমৎ ধর্মপাল থের সিংহলি ভাষায় 'গিহিদিন চরিয়া' নামে একটি গ্রন্থ লিখেছিলেন। তাতে গৃহীদের জন্য একান্ত আচরণীয় বিষয় বর্ণিত আছে। এ আচরণগুলোর মধ্যে সকালে ঘুম থেকে উঠে মুখ, হাত ধুয়ে বুদ্ধপূজা করার কথা বলা হয়েছে। পথ চলার ক্ষেত্রে স্থানীয় নিয়ম অনুসরণের কথা বলা হয়েছে। অন্যমনস্ক হয়ে পথ চলতে নিষেধ করা হয়েছে। ডান বাম দিক ভালো করে দেখে রাস্তা পার হওয়ার কথা বলা হয়েছে। মৃত দর্শনের ক্ষেত্রে বলা হয়েছে আত্মীয়স্বজন ও পাড়া-পড়শির মৃত্যুতে দেখতে যাওয়া সামাজিক ও ধর্মীয় কর্তব্য। শোকার্তদের সমবেদনা জানানো, মৃতের উদ্দেশ্যে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগদেওয়া ও কোনোরকম সহায়তায় প্রয়োজন হলে সহায়তা করার কথা বলা হয়েছে। পরিবারের প্রতি দায়িত্ব পালনের কথাও বলা হয়েছে। তাছাড়া আহার, স্নান ও কাপড় পড়ার নিয়ম, সভার আচরণবিধি, নামকরণ ইত্যাদি বিষয়ও গৃহী নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে।