উদ্দীপকে বর্ণিত চিত্ত সংযমের বিষয়টি ভিক্ষুর নিত্যকর্মের প্রতিফলন- যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
দৃশ্যকল্প-২ দ্বারা ভবেশ চাকমার কর্মকাণ্ডে পরিবারের প্রতি শিক্ষার্থীদের কর্তব্য পালনের বিষয় নিহিত। যা গৃহীদের আচরণীয় কর্তব্য- এতে আমি একমত। কারণ সে গৃহী নীতিমালার অনুসরণে বিদ্যালয় ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করে। তাছাড়া ছুটির দিনে সে পরিবারের অন্যান্য কাজে যথা সম্ভব সাহায্য করে।
গৃহী নীতিমালা অনুযায়ী পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষা গ্রহণের পাশাপাশি কিছু পারিবারিক দায়িত্ব পালন করতে হয়। লেখাপড়ার বাইরে পরিবারের কাজে সাহায্যে করতে হবে। মা-বাবার পেশার কাজে ও বিভিন্ন কাজে পরিবারের ছেলে-মেয়েরা সাহায্যে সহযোগিতা করবে। এতে তাদের অভিজ্ঞতা বাড়বে।
এছাড়া মাতা-পিতা তথা পরিবারের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে বুদ্ধের অনেক উপদেশ আছে। বুদ্ধ বিভিন্ন সময় গৃহীদের মঙ্গল, সুন্দর ও শান্তিময় জীবনযাপনের জন্য ধর্মোপদেশ দিয়েছেন। ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থে বুদ্ধের এই ধর্মোপদেশ গুলো পাওয়া যায়। সিগালাবাদ সূত্রে গৃহীর বড়দিকে নমস্কারের মধ্যে এ বিষয়গুলোর উল্লেখ রয়েছে। ধার্মিক গৃহীর ছয় প্রকার দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একে গৃহীর ষড়দিক রক্ষা করা বলে। গৃহীর ষড়দিক রক্ষা করার মধ্যে পূর্ব দিকে নমস্কারের অর্থ হচ্ছে মাতাপিতার প্রতি কর্তব্য পালন করা। এখানে বলা হয়েছে, পাঁচ ভাবে মাতা-পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যথা- বৃদ্ধকালে মাতা-পিতার ভরণ-পোষণ করা, নিজের কাজের আগে তাঁদের কাজ সম্পাদন করা, বংশ মর্যাদা রক্ষা করা, তাদের বাধ্যগত থেকে বিষয়- সম্পত্তির উত্তরাধিকারী লাভ এবং মৃত জ্ঞাতিদের উদ্দেশ্যে দান করা। তাই বলা যায়, উদ্দীপকে ভবেশ চাকমা গৃহী নীতিমালা অনুসারে পরিবারের ছেলে-মেয়েদের কর্তব্য সম্পাদন করেন।