1 Answers

দৃশ্যকল্প-২ এ বর্ণিত আলোচ্য বিষয়টি তৃতীয় সঙ্গীতির প্রতিফলন- উক্তিটি যথার্থ যুক্তিযুক্ত।

সম্রাট অশোকের সময় বৌদ্ধধর্ম ভারতবর্ষে ব্যাপক প্রচার-প্রসার লাভ করে। তখন স্বার্থান্বেষী অনেক সন্ন্যাসীগণ অধিক লাভ সৎকারের আশায় মস্তক মুণ্ডন করে এবং পাত্র চীবর ধারণ করে নিজেদের ভিক্ষু বলে পরিচয় দেন। তারা বিনয় বহির্ভূত আচরণের মাধ্যমে বিহার ও মন্দির দখল করে ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম বলে প্রচার করেন। তাদের উৎপাতে বিনয়ী ভিক্ষুগণ কোণঠাসা হয়ে পড়েন। এর প্রেক্ষিতে সম্রাট অশোক মগধের রাজধানীতে সভা আহ্বান করেন। সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে না পারায় সম্রাট অশোক অবিনয়ী ও ছদ্মবেশী ভিক্ষুদের সংঘ থেকে বহিষ্কার করে দেন। এর মাধ্যমে তৃতীয় সঙ্গীতির আয়োজন করা হয়।

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ শাসক 'ক' এর শাসনামলে স্বার্থান্বেষী ব্যক্তি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সুবিধা নিতে থাকে। এর ফলে বুদ্ধ শাসন রক্ষায় সমস্যা দেখা দেয়। তখন 'ক' শাসকের তত্ত্বাবধানে উভয়পক্ষকে নিয়ে বৈঠক হয়। এই বৈঠকে মুখোশধারী ব্যক্তিদের দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এখানে 'ক' শাসক দ্বারা সম্রাট অশোককে নির্দেশ করা হয়েছে এবং বৈঠকের মাধ্যমে উক্ত তৃতীয় সঙ্গীতির প্রতিফলন ঘটানো হয়েছে।

5 views

Related Questions