1 Answers
উদ্দীপকে উল্লিখিত আলো চাকমার কর্মকাণ্ডের বিষয়টি বিশাখার কর্মকাণ্ডের প্রতিফলন- কথাটি যুক্তিযুক্ত।
বিশাখা ছিলেন ধনঞ্জয় ও সুমনাদেবীর কন্যা। তিনি ত্যাগ ও উদারতার আদর্শে উজ্জীবিত ছিলেন। বুদ্ধ ও ভিক্ষুসঙ্ঘের সেবার মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে আছেন। বিশাখা আঠারো কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করে শ্রাবস্তীতে একটি বিশাল বিহার নির্মাণ করেন। সেটি বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্ঘকে দান করেছিলেন। এটিকে পূর্বারাম বিহার বিহার বলা হয়। দ্বিতলবিশিষ্ট এ বিহারের কক্ষের সংখ্যা ছিল এক হাজার। বুদ্ধ পূর্বারাম বিহারে ছয় বর্ষাব সব্রত পালন করেছিলেন। বুদ্ধের কাছে বিশাখা আটটি বর প্রার্থনা করেন। এই আটটি বরের মধ্যে ভিক্ষুদের ভরণপোষণের যাবতীয় সব প্রয়োজনীয় উপাদান সরবরাহের প্রার্থনা করেছিলেন।
উদ্দীপকের আলো চাকমা উদার প্রকৃতির ছিলেন। তিনি ভিক্ষুদের জন্য বিহার নির্মাণ করেন। ভিক্ষুসঙ্ঘের যাবতীয় ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ার জন্য গুরু ভান্তের কাছে অনুমতি প্রার্থনা করেন। বিশাখার উদারতার সাথে উদ্দীপকের আলো চাকমার সাদৃশ্য রয়েছে। বিশাখার পূর্বারাম বিহার নির্মাণ এবং বুদ্ধের কাছে আটটি বর প্রার্থনার সাথে আলো চাকমার বিহার নির্মাণ এবং ভিক্ষুসংঘের যাবতীয় ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ার জন্য অনুমতি প্রার্থনার মিল রয়েছে।
তাই পরিশেষে বলা যায়, আলো চাকমার কর্মকাণ্ডের বিষয়টি বিশাখার কর্মকাণ্ডের প্রতিফলন।