1 Answers

উদ্দীপকে উল্লিখিত তারিখে স্থান দুটিতে দিনের দৈর্ঘ্য একই হবে না বরং 'M' স্থান অপেক্ষা 'N' স্থানের দিনের দৈর্ঘ্য কম হবে ।

২৩ সেপ্টেম্বরের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু অপেক্ষাকৃত নিকটবর্তী হয়। এভাবে ২২ ডিসেম্বর সূর্য দক্ষিণ মেরুর দিকে সবচেয়ে বেশি হেলে থাকে। এদিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পতিত হয়। তাই এদিন দক্ষিণ গোলার্ধে সর্বাপেক্ষা বড় দিন এবং ছোট রাত হয়। ২২ ডিসেম্বরের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকবে এবং দিনের দৈর্ঘ্য বেশি হবে। এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ১০ জানুয়ারি তারিখে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বেশি হবে। যেহেতু 'M' এবং 'N' উভয় স্থান দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কিন্তু উদ্দীপকের 'M' স্থানের অক্ষাংশ ৩০। দক্ষিণ এবং 'N' স্থানের অক্ষাংশ ৫০° দক্ষিণ অর্থাৎ 'M' স্থান মকরক্রান্তি রেখার (২৩.৫) কাছে এবং 'N' স্থান কুমেরু বৃত্তের (৬৬.৫) কাছে অবস্থিত। এর ফলে সূর্য ১০ জানুয়ারি তারিখে ৩০° দক্ষিণ অক্ষাংশ অপেক্ষাকৃত লম্বভাবে এবং ৫০° দক্ষিণ অক্ষাংশ অপেক্ষাকৃত তির্যকভাবে কিরণ দেবে। তাই 'M' স্থান অপেক্ষা 'N' স্থানের অক্ষাংশগত পার্থক্যের কারণে দিনের দৈর্ঘ্য কম হবে।

সুতরাং, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত তারিখে স্থান দুটিতে দিনের দৈর্ঘ্য একই হবে না।

5 views

Related Questions