1 Answers

উদ্দীপকে বর্ণিত স্থান দুটিতে ঋতুগত ভিন্নতা বিদ্যমান- উক্তিটি যথার্থ।

কারণ রাতুলের বসবাসরত দেশটি ২৫ উত্তর অক্ষাংশে তথা উত্তর গোলার্ধে অবস্থিত। অন্যদিকে, রাতুলের গমনকৃত দেশটি ২০ দক্ষিণ অক্ষাংশে তথা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ২২ ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষদিন অর্থাৎ এদিন সূর্য মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে সেখানে দিন বড় ও রাত ছোট হয়। এ তারিখের দেড় মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল থাকে। তাই বলা যায়, ২০ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করবে। আর উদ্দীপকের রাতুলের ২০ ডিসেম্বর ২০ দক্ষিণ অক্ষাংশে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থান করার সময়ে শীতের কাপড়ের কোনো প্রয়োজন হয়নি।

অতএব এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, উদ্দীপকে বর্ণিত স্থান দুটিতে ঋতুগত ভিন্নতা বিদ্যমান।

6 views

Related Questions