1 Answers
উদ্দীপকের ১ম অংশে আরিফ সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনের গতি ধীরগতিসম্পন্ন। তিনি দীর্ঘ ১৮ বছর পর গ্রামে এসে গ্রামের সামাজিক পরিবর্তন লক্ষ্য করেন। গ্রামবাসীর গৃহস্থালি কাজে বিদ্যুৎচালিত সামগ্রীর ব্যবহারে মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়নের প্রভাব পরিলক্ষিত হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রভাবে তার গ্রামের মানুষ দেশ-বিদেশের খবর সহজেই জানতে পারছে। গ্রামের ছাত্র- ছাত্রীদের পড়ালেখায় গুণগত পরিবর্তন ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে উদ্দীপকের ২য় অংশে শফিক সাহেব লন্ডন থেকে ঢাকায় এসে শিল্পায়ন ও নগরায়ণের সুফলের সাথে সাথে কিছু নেতিবাচক দিকেরও সম্মুখীন হন। শিল্পায়ন ও নগরায়ণের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। নগরায়ণের বিস্তৃতির ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে সর্বত্র ইন্টারনেট-এর ব্যবহারও তিনি লক্ষ্য করেন। অতি নগরায়ণের ফলে ঢাকায় দীর্ঘ ট্রাফিক জ্যাম দেখা যায়। শিল্পায়ন ও নগরায়ণের কারণে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্ব বেড়ে যায়। শফিক সাহেবের ছোট ভাই রকিব ও তার স্ত্রী অফিসের কাজের ব্যস্ততায় তাকে সময় দিতে না পারা এর উদাহরণ। শিল্পনগরীর বাসস্থান স্বল্পতা, স্বল্প মজুরি ইত্যাদি কারণে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারের সৃষ্টি হয়। শহরে বস্তির উদ্ভব শিল্পায়নের ফসল যা নগর জীবনকে বিষিয়ে তুলেছে। শিল্পায়ন শহর অর্থনীতিতে একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে অভিশাপও। গ্রামীণ সমাজে ব্যক্তির জীবনদর্শন, আচার-আচরণ, মানসিকতা ও মূল্যবোধে তেমন পরিবর্তন ঘটেনি কিন্তু শহুরে সমাজে পরিবর্তন ঘটেছে। এভাবেই গ্রামীণ ও শহুরে সমাজের সামাজিক পরিবর্তনের গতি ও প্রকৃতিতে ভিন্নতা দৃশ্যমান হয়।