1 Answers
ছকে উল্লিখিত 'M' স্থানের দ্রাঘিমাংশ ৯৫° পূর্ব এবং 'N' স্থানের দ্রাঘিমাংশ হচ্ছে ১৪৫° পূর্ব।
উক্ত স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য (১৪৫° – ৯৫°) বা ৫০°।
আমরা জানি,
১০ দ্রাঘিমাংশ পার্থক্যে সময়ের ব্যবধান হয় ৪ মিনিট
∴ ৫০০ “ ” “ ” " = (৫০ × ৪) মিনিট
= ২০০ মিনিট বা ৩ ঘণ্টা ২০ মিনিট
এখন পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে নিজ মেরুরেখার আবর্তিত হয় বলে পূর্বদিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটে। অর্থাৎ কোনো স্থানের তুলনায় তার পূর্বের দিকের দ্রাঘিমার সময় বেশি হবে। আলোচ্য 'N' এর দ্রাঘিমাংশটি 'M'-এর পূর্বে অবস্থিত হওয়ায় 'N' স্থানের স্থানীয় সময় 'M' এর চেয়ে ৩ ঘণ্টা ২০ মিনিট বেশি হবে।
সুতরাং, 'M' স্থানের সময় সকাল ১০টা হলে 'N' এ স্থানীয় সময় হবে = ১০টা + ৩ ঘণ্টা ২০ মিনিট বা দুপুর ১টা বেজে ২০ মিনিট।