1 Answers
উদ্দীপকে উল্লিখিত মাইশা সুইডেনে থাকে এবং মালিহা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় থাকে।
দেওয়া আছে, সুইডেনের দ্রাঘিমা রেখা = ১৫° পূর্ব দ্রাঘিমা
এবং ক্যানবেরার দ্রাঘিমা রেখা = ১৫০° পূর্ব দ্রাঘিমা
দুটি স্থানের দ্রাঘিমার ব্যবধান = (১৫০° – ১৫০) = ১৩৫°
আমরা জানি,
১০ দ্রাঘিমা রেখায় সময়ের ব্যবধান = ৪ মিনিট
১৩৫০ “ ” “ ” = (১৩৫ × ৪) মিনিট
= ৫৪০ মিনিট বা ৯ ঘণ্টা
মাইশা সুইডেনের স্থানীয় সময় ভোর ৬টায় মালিহাকে ফোন করেছিল। সুইডেন ক্যানবেরার পশ্চিমে অবস্থিত। এ কারণে ক্যানবেরার স্থানীয় সময় সুইডেনের স্থানীয় সময় থেকে বেশি হবে।
অর্থাৎ ক্যানবেরার স্থানীয় সময়
= ৬ ঘণ্টা + ৯ ঘণ্টা
= ১৫ ঘণ্টা
= ১৫ – ১২
= ৩টা
∴ মাইশা ক্যানবেরার স্থানীয় সময় বিকাল ৩টায় ফোন করেছিল।