1 Answers
অন্তু ক্যানবেরায় পড়াশুনা শেষে বসবাস শুরু করেছে। তার পিতা ফজলুল হক ২২ অক্টোবর তারিখে ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ৬টায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এ সময় ক্যানবেরার স্থানীয় সময় নিম্নরূপ-
ক্যানবেরার দ্রাঘিমা রেখা ১৫০° পূর্ব
ঢাকার দ্রাঘিমা রেখা ৯০০ পূর্ব
∴ ক্যানবেরা ও ঢাকার মধ্যে দ্রাঘিমার পার্থক্য = ১৫০° - ৯০০
= ৬০০
১০ দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় = 8o মিনিট
৬০০ দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় = ৪ ৬০= ২৪০ মিনিট বা ৪ ঘণ্টা ঢাকায় পূর্বে ক্যানবেরা অবস্থিত হওয়ায় ক্যানবেরার স্থানীয় সময় ঢাকার স্থানীয় সময় থেকে বেশি হবে। অর্থাৎ ঢাকার স্থানীয় সময় ৬টা হলে একই সময়ে ক্যানবেরার স্থানীয় সময় হবে ৬ + ৪ = ১০টা। সুতরাং জনাব ফজলুল হক ক্যানবেরার স্থানীয় সময় সকাল ১০টায় তার পুত্র অন্তুকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায়।