1 Answers
রুহামা যেদিন কাজলের কাছে ফোন করেছিল পাঠ্যপুস্তকের আলোকে ঐ তারিখটি হলো ২১ জুন। সেদিন পৃথিবীর একস্থানে দিন সবচেয়ে বড় এবং অন্য স্থানে সবচেয়ে ছোট থাকে।
পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণকালে ২১ জুন কক্ষপথে এমন এক অবস্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি (২৩.৫০) ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে পড়ে। এ দিন মধ্যাহ্নে ২৩.৫° উত্তর অক্ষাংশে সূর্যকিরণ লম্বভাবে (৯০° কোণে) পড়ে। এ তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। দক্ষিণ গোলার্ধে সেই দিন আবার বিপরীত অবস্থা বিরাজ করে। সুমেরুবৃত্ত (৬৬.৫° উত্তর) থেকে উত্তরে উত্তর মেরু পর্যন্ত ২৪ ঘণ্টা দিন এবং কুমেরুবৃত্ত (৬৬.৫০) থেকে দক্ষিণে দক্ষিণ মেরু পর্যন্ত ২৪ ঘণ্টা রাত থাকে।
উল্লিখিত আলোচনা থেকে আমরা দিন ও রাতের সময়ের তারতম্যের কারণ সম্পর্কে জানতে পারি।