1 Answers
দুষ্টের কাছে তিনি ভয়ঙ্কর, সজ্জনের কাছে শান্তির সৌম্য কান্তিধারী, ভক্তের কাছে ভগবান। হিন্দুধর্মে যে মতবাদের ইঙ্গিত পাওয়া যায় তা হলো অবতারবাদ।
ঈশ্বর সসীম রূপ ধারণ করে নিজের শক্তি তাঁদের মাধ্যমে প্রকাশ করেন। অবতারবাদ অনুযায়ী ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় সত্তা। তিনি অসীম সমীম সকল অবস্থাতেই থাকতে পারেন। অবতার সসীম হয়ে দেহধারণ করলে তাঁর মাঝে ঈশ্বরীয় শক্তি থাকে। অবতারবাদের সূচনা লক্ষ করা যায় পৌরাণিক যুগে। অবতারের উদ্দেশ্য হলো দুষ্কৃতিকারীদের বিনাশ সাধন। সাধু সজ্জনদের দুঃখ-কষ্ট থেকে মুক্ত করা এবং ধর্ম সংস্থাপন করা। ধর্মকে তিনি রক্ষা করেন। ধর্ম তাকে রক্ষা করে। সুতরাং বলা যায় যে, অবতার দুষ্টের কাছে ভয়ঙ্কর, সজ্জনের কাছে শান্তির সৌম্য কান্ডিধারী এবং ভক্তের কাছে ভগবান।
4 views
Answered