1 Answers
উদ্দীপক ও পাঠ্যবই আলোকে ধার্মিকের স্বরূপ সম্পর্কে জানা যায়।
ধার্মিক ব্যক্তি সদা সন্তুষ্ট থাকেন। তিনি সদানন্দে, সদা হাস্যময়, সদা প্রফুল্ল, প্রাপ্তি তাঁকে অহংকারী করে না, অপ্রাপ্তি তাকে বিষণ্ণ করে না। তিনি তাঁর কর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন এবং সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন। ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান। সেবা করে তৃপ্ত হন। ধার্মিক ব্যক্তি জ্ঞান দ্বারা পরিস্তুত এবং ভক্তি দ্বারা বিশোধিত। ধার্মিক ব্যক্তি বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের আহবানকে প্রামান্য বলে মনে করেন। ধার্মিক ব্যক্তি কখনও ধৈর্য হারান না। তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন। ক্ষমতার দন্ড দ্বারা তিনি পরিচালিত হন না। তিনি সর্বাবস্থায় নিজেকে সংসত করতে পারেন। তিনি হবেন বিনয়ী ও নিজেকে তৃণের চেয়ে নিচু মনে করেন। তিনি ত্যাগের দ্বারা ভোগ করেন।