1 Answers

উদ্দীপক-১ এ 'ক' একজন মেধাবী ছাত্র। সে খারাপ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে অর্থ সংগ্রহের জন্য খারাপ কাজ এবং মিথ্যার আশ্রয় নেয়। তার এরূপ অবস্থার প্রতিকার ও প্রতিরোধ জরুরী।

পরিবারই সমাজের প্রথম স্তর। পারিবারিক ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে।। পরিবারের সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে যে, আমাদের দেহে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করছেন। এ দেহ ব্রহ্ম বা ঈশ্বরের মন্দির। তাকে কোনোভাবেই অপবিত্র করা চলবে না। দ্বিতীয়ত, হিন্দুধর্ম অনুসারে মাদকাসক্তি ঘোরতর পাপসমূহের অন্যতম। কেবল মাদকাসক্তই পাপী নয়, যারা তার সঙ্গ করে, তারাও পাপী। কারণ মাদকাসক্তের পাপ তাদেরও স্পর্শ করে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনাও একটি পারিবারিক কর্তব্য। সন্তানদের গড়ে তোলা পিতা-মাতার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তাই লক্ষ রাখা প্রয়োজন সন্তানেরা কেমন করে তাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করছে। সন্তানদের কেবল শাসন নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। উদ্বুদ্ধ করতে হবে ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে। পারিবারিক শিক্ষা দিতে হবে শাসনের আকারে নয়, দৃষ্টান্ত স্থাপন করে।

উপরিউক্ত পদক্ষেপগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে উদ্দীপকের 'ক' এর প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব।

5 views

Related Questions