1 Answers

উদ্দীপকে হেমন্তকালে যে উৎসবের বর্ণনা দেওয়া হয়েছে তা হলো নবান্ন উৎসব।

হেমন্তকালে ধানকাটায় মেতে উঠে কৃষকেরা। ঘরে ঘরে নতুন ধানের ভাত ও নানারকম পিঠা-পায়েস আয়োজন করে উৎসবে মেতে ওঠে। নবান্ন বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ। নবান্ন শব্দের অর্থ নতুন ভাত, হেমন্তকালে নবান্ন উৎসব পালন করা হয়। অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানারকম পিঠা প্রভৃতি দিয়ে মাঙ্গলিক উৎসব করা হয়। তার নাম নবান্ন উৎসব। নবান্ন বাংলার একটি ঐতিহ্যবাহী সার্বজনীন উৎসব। নবান্ন উৎসব আমাদের লোকাচার সংস্কৃতি। এ নবান্ন উৎসব আবহমান বাংলার হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের একটি ঋতুভিত্তিক অনুষ্ঠান। তাই বলা যায়, নবান্ন উৎসব ঐতিহাসিক ও সর্বজনীন। এ দিন শস্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্ণীর পূজা দেওয়া হয়।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে হেমন্তকালের নবান্ন উৎসবের বর্ণনা দেওয়া হয়েছে।

4 views

Related Questions