1 Answers
মাদকাসক্তি মাদক গ্রহণকারীর স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। মাদকাসক্ত ব্যক্তি প্রকৃতিস্থ থাকে না। সুস্থ থাকে না। মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরাধের জন্য কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা একটি পারিবারিক কর্তব্য। সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা পিতামাতার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তাই লক্ষ রাখা প্রয়োজন সন্তানেরা কেমন করে তাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করছে। সন্তানদের কেবল শাসন নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে পারবারিক ধর্মীয় সংস্কৃতি এমনভাবে গড়ে তুলব যাতে পরিবারের সকল সদস্যকে ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে রাখতে পারি। এ সমস্ত পদক্ষেপ গ্রহণ করলে মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরোেধ সম্ভব।
5 views
Answered