1 Answers

মানিকার ছেলের হাড়গুলো বেঁকে ধনুকের মতো হয়ে গেছে। অর্থাৎ, তার রিকেট রোগ হয়েছে। 

ভিটামিন-'ডি' এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এ রোগের লক্ষণগুলো নিচে উল্লেখ করা হলো-

i. এ রোগে শিশুর হাড় নরম ও অপরিণত হওয়ার ফলে শরীরের বৃদ্ধি হয় না। 

ii. পায়ের হাড়গুলো বেঁকে ধনুকের মতো আকৃতির হয়। 

iii. রিকেট রোগে বুক সরু ও অস্বাভাবিক আকৃতি লাভ করে। 

iv. এতে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয় ও দাঁতের গঠন ব্যাহত হয়। 

v. এ রোগে ছোট শিশুদের হাঁটতে দেরি হয়। 

উল্লিখিত লক্ষণগুলো রিকেট রোগে দেখা যায়। 

যেহেতু মানিকার ছেলের পায়ের হাড় বেঁকে ধনুকের মতো হয়ে গেছে তাই বলা যায়, তার রিকেট রোগ হয়েছে।

ভিটামিন 'ডি' রিকেট রোগ প্রতিরোধ করে। তাই রিকেট রোগ প্রতিরোধের জন্য ভিটামিন 'ডি' জাতীয় খাদ্য খেতে হবে। মানিকার ছেলেকে শার্ক ও হ্যালিবার্ট মাছের তেল, কলিজা, দুধ, ডিমের কুসুম ও দুগ্ধজাত খাবার খেতে দিতে হবে।

5 views

Related Questions