1 Answers
উদ্দীপকে উল্লিখিত সুমন পালের ঘাড়ে ও কপালে অসহ্য ব্যথা এবং তার শুকনা কাশি লেগেই থাকে। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, সে এমন একটি ভাইরাস দ্বারা আক্রান্ত যার আয়তন ০.১ মাইক্রোমিটার এবং যা বিশ্বে প্রথম ১৯৮১ সালে শনাক্ত করা হয়েছিল। সুমন পাল যে ভাইরাসটি দ্বারা আক্রান্ত তা এইচআইভি রোগকে নির্দেশ করে। তাছাড়া সুমন পালের মধ্যে রোগের যে সমস্ত উপসর্গ লক্ষ করা যায় সে সমস্ত উপসর্গ সাধারণত এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির মধ্যেই দেখা যায়। সুমন পাল যে দেশে চাকরি করেন (দক্ষিণ আফ্রিকায়) সেদেশে এইচআইভি তথা এইডস-এর প্রাদুর্ভাব খুবই বেশি। সুতরাং একথা প্রায় নিশ্চিত যে, সুমন পাল এইচআইভি দ্বারা আক্রান্ত এবং যা ক্রমে ক্রমে তার শরীরের সমস্ত রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিবে। ধীরে ধীরে সে মৃত্যুর মুখে পতিত হবে।
তাই বলা যায়, উদ্দীপকের তথ্যে প্রমাণিত হয় যে সুমন পাল এইডস রোগে আক্রান্ত।