1 Answers

উদ্দীপকে উল্লিখিত রবিন এইডস রোগে আক্রান্ত হয়েছে। এর কোনো প্রতিষেধক নেই। অকাল মৃত্যুই এর একমাত্র গন্তব্য। উদ্দীপকের রবিনের মতো আর কেউ যেন উক্ত রোগে আক্রান্ত না হয় সেজন্য আমার পরামর্শ হলো- ১. ধর্মীয় অনুশাসন অনুসরণ করা এবং স্বভাব ও আচরণে সমাজ নির্ধারিত আদর্শ মেনে চলা। ২. একমাত্র জীবনসঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা অর্থাৎ যৌন সম্পর্কে একজন যৌনসঙ্গী থাকা। ৩. রক্তের এইচআইভি পরীক্ষা করে রক্ত গ্রহণ করা। ৪. অন্যের ব্যবহৃত সূচ, ব্লেড, সিরিঞ্জ ব্যবহার না করা। ৫. কিশোর- কিশোরী এবং অন্যান্য সকল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ৬. শরীরের অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা। ৭. বিদেশযাত্রা ও প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। ৮. যুবসমাজকে এইডস প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা। ৯. শিক্ষার্থীদের এইডস এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা। ১০. নারী-পুরুষের অবাধ মেলামেশা, অশ্লীল কার্যকলাপ ও পতিতা বা যৌনকর্মীদের সাথে যৌনাচার থেকে বিরত থাকা। পরিশেষে আমি বলতে পারি উপরিউক্ত পরামর্শ অনুযায়ী যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন অতিবাহিত করে তবে এ রোগে আক্রান্ত হওয়ার আরও কোনো সম্ভাবনা থাকবে না।

5 views

Related Questions