1 Answers
উদ্দীপকের মনির যে রোগে আক্রান্ত হয়েছে তার নাম এইডস।
এইডস হচ্ছে এমন একটি ধ্বংসাত্মক ব্যাধি, যা এইচআইভি সংক্রমণের মাধ্যমে কোন ব্যক্তির দেহে প্রবেশ করে। এইচআইভি সংক্রমিত পুরুষ বা মহিলার সাথে যৌন মিলন কিংবা এইচআইভি বহনকারীর রক্ত অন্যের শরীরে সঞ্চালনের ফলে এইডস হয়। তাছাড়া এ ভাইরাসযুক্ত সিরিঞ্জ, সুচ, অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে ব্যবহৃত করলে সমকামিতার মাধ্যমে, আক্রান্ত মায়ের গর্ভে সন্তান জন্ম নিলে অথবা আক্রান্ত মায়ের দুধের মাধ্যমে এইডস ছড়াতে পারে। এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্তের সঙ্গে সুস্থ ব্যক্তির রক্তের সংস্পর্শ ঘটলে; যেমন: উভয়ের কাটা, পোড়া, ঘা ক্ষত ইত্যাদির মাধ্যমে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যন্ত্রপাতি ও কান-নাক ফোঁড়ার সুচ ইত্যাদি জীবাণুমুক্ত না করে ব্যবহারের ফলে এ ভাইরাস ছড়াতে পারে। এইচআইভি সংক্রমিত ব্যক্তির অঙ্গ যেমন : কর্ণিয়া, হৃৎপিণ্ড, কিডনি, লিভার প্রভৃতি বা কোষসমষ্টি কোনো ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এ এইডস ছড়াতে পারে। উদ্দীপকের মনিরের ক্ষেত্রেও শারীরিক অসুস্থতার যে লক্ষণগুলো দেখা যায় তা মরণব্যাধি এইডসের সাথেই সামঞ্জস্যপূর্ণ। অতএব, উদ্দীপকের মনির সচেতনতার অভাবজনিত কারণে এইডস রোগে আক্রান্ত হয়।