1 Answers
উদ্দীপকে প্রদত্ত লক্ষণ অনুযায়ী বোঝা যায় যে, জামাল হাঁপানি বা অ্যাজমা রোগে আক্রান্ত। নিচে এ রোগের কারণ ও প্রতিকারের উপায় বর্ণনা করা হলো-
কারণ: কিছু খাবার খেলে এলার্জি হয় (চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ইত্যাদি) যা হাঁপানি সৃষ্টি করে। বায়ুর সাথে ধোঁয়া, ধূলাবালি, ফুলের রেণু ইত্যাদি শ্বাস গ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে হাঁপানি হতে পারে।
প্রতিকার: চিকিৎসায় এ রোগ সম্পূর্ণ নিরাময় হয় না। তবে ঔষধ সেবনে রোগী কিছুটা আরামবোধ করে। কিছু বিষয় মেনে চললে হাঁপানি রোগে উপকার পাওয়া যায়। যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায় সেগুলো না খাওয়া। আলো-বাতাসপূর্ণ গৃহে বসবাস করা। যেসব জিনিসের সংস্পর্শ হাঁপানি বাড়ায় তা ব্যবহার করা থেকে বিরত থাকা। যেমন- পশুর লোম, কৃত্রিম আঁশ ইত্যাদি। ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা ইত্যাদি ব্যবহার পরিহার করা।