1 Answers

উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো থ্যালাসেমিয়া। এটি লোহিত রক্ত কণিকার অস্বাভাবিক অবস্থাজনিত একটি রোগ। এই রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। লোহিত রক্তকোষে দুধরনের প্রোটিন দিয়ে তৈরি, α-গ্লোবিউলিন এবং β- গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে। ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। দুই ধরনের জিনের সমস্যার জন্য দুই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়। থ্যালাসেমিয়া রোগটি বংশগত। এর জিন পিতা মাতা থেকে সঞ্চারিত হয়ে থাকে।

4 views

Related Questions