1 Answers

ছকে উল্লিখিত মীর কাশিমের জনহিতৈষী পদক্ষেপগুলোই বক্সারের যুদ্ধের কারণ।
মীর কাশিম ছিলেন স্বাধীনচেতা ও প্রজাহিতৈষী। তিনি চাইতেন এদেশের মানুষের কল্যাণ হোক, তারা স্বাধীনভাবে জীবনযাপন করুক। এজন্য তিনি স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালান। তার কর্মকাণ্ডে ইংরেজরা অসন্তুষ্ট হয়। যারা ইংরেজদের প্রতি বেশি অনুগত ছিল মীর কাশিম তাদের পদচ্যুত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তার পদক্ষেপগুলো দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত হলেও এগুলো ছিল ইংরেজ স্বার্থ বিরোধী। এজন্য ইংরেজদের সাথে তার সংঘর্ষ অবধারিত হয়ে পড়ে। যার চূড়ান্ত ফল হিসেবে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।

তাই বলা যায়, মীর কাশিমের জনহিতৈষী কর্মকাণ্ড বক্সারের যুদ্ধের অন্যতম কারণ।

6 views

Related Questions