1 Answers
১৭৬৪ সালে মীর কাশিম বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। ১৭৬০ সালে ইংরেজ গভর্নর ভাঙ্গিটার্ট মীর কাশিমকে শর্তসাপেক্ষে সিংহাসনে বসান। ক্ষমতারোহণের পর দীর কাশিম স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন। তিনি ছিলেন একজন সুদক্ষ শাসক ও দূরদর্শী রাজনীতিবিদ। মীর কাশিম চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক রক্ষা করে বাংলার স্বার্থ আদায়ের মাধ্যমে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। নবাবের গৃহীত পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে এবং ইংরেজদের স্বার্থপরিপন্থী। যার ফলাফল ছিল বক্সারের যুদ্ধ।
5 views
Answered