1 Answers
মীর কাশিম ও ইংরেজ বাহিনীর মধ্যে ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। মীর কাশিমের স্বাধীনচেতা মনোভাবই এ যুদ্ধের অন্যতম কারণ। কেননা ইংরেজরা চেয়েছিলেন মীর কাশিম তাদের কথামত চলবে কিন্তু মীর কাশিম তা মানতে নারাজ ছিলেন। ফলে ইংরেজরা মীর কাশিমদের সরিয়ে নেয়ায় মীর জাফরকে ক্ষমতায় বসান। মীর কাশিম অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবর্তীণ হন। কিন্তু সে যুদ্ধে তিনি পরাজিত হন। এভাবে তার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
4 views
Answered