1 Answers

আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার-আচরণ আমরা পালন করি তাই হচ্ছে 'ধর্মাচার। এসব আচরণে মাঙ্গলিক কর্মের নির্দেশ রয়েছে। হাতেখড়ি ধর্মাচারটি সকলের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এ অধ্যায়ের মাধ্যমে একটি শিশু প্রথম শিক্ষা জীবনে প্রবেশ করে। সরস্বতী পূজার সকল অনুষ্ঠানের শেষে শিশুদের শিক্ষা জীবনে প্রবেশের কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয় হাতেখড়ি অনুষ্ঠান। পুরোহিত কিংবা পছন্দনীয় গুরুজনদের কাছে কলাপাতার খাগ দিয়ে লিখে অথবা পাথরের খড়িমাটি দিয়ে প্রথমে বাংলা-ইংরেজি অক্ষর লিখে শিশুরা লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে।

5 views

Related Questions