1 Answers

ছকে উল্লিখিত দেশের সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রাচীন বাংলায় বড় বড় বাণিজ্যিক বন্দর গড়ে উঠে। এ সকল বাণিজ্যিক বন্দর হলো- নব্যবশিকা, কোটীবর্ষ, পুন্ড্রবর্ধন, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ, সপ্তগ্রাম ইত্যাদি। এ সকল বাণিজ্য বন্দর দিয়ে এদেশের শিল্প ও কৃষিজাত দ্রব্যাদি বিদেশে পাঠানো হতো এবং বিদেশ থেকে বিভিন্ন মালামাল এদেশে আসত। এছাড়া সমুদ্রপথে সিংহল, ব্রহ্মদেশ, চম্পা, কম্বোজ, যবদ্বীপ, মালয়, শ্যাম, চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলত। এর সফলে শিল্পের উন্নতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায় বাংলার ধন-সম্পদ ও ঐশ্বর্য প্রচুর বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় বাংলায় মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটে।

6 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views