বাংলাদেশের কৃষি ও ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে পানিসম্পদের গুরুত্ব বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বাংলাদেশে কৃষি ও ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে পানি সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা, কুশিয়ারা প্রভৃতি নদীগুলো পানি সম্পদের প্রধান উৎস। জমির উর্বরাশক্তি বৃদ্ধিতে এসব নদী পলিবহন করে আনে। তাছাড়া কৃষিতে সেচের পানি সরবরাহের প্রধান উৎস নদনদী। অপরদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের ৭৫ শতাংশ আনা-নেওয়া করা হয়। ১৯৭২ সালে শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে নদীপথের বাণিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। একসময় আমাদের তেমন কোনো জাহাজ ছিল না। এখন বহুমখী পণ্যবাহী জাহাজের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রায় সবকটি নদীপথেই সরকারি বেসরকারি উদ্রোগে লক্ষ লক্ষ টন মালামাল পরিবহন করা হয়ে থাকে। বর্ষাকালে সব ধরনের বাণিজ্যিক মালমাল নদীপথে পরিবাহিত হয়। কৃষি ও বাণিজ্যের ওপর একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে।
পরিশেষে বলা যায়, পানি সম্পদের গুরুত্ব অপরিসীম।