1 Answers
উদ্দীপকে আলোচিত ধরনের ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশের ব্যবসায়-বাণিজ্যের প্রাণ। এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। কেননা, বাণিজ্যিক ব্যাংক উদ্যোক্তা, উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ঋণ প্রদান করে যাতে তারা ব্যবসায়ের সম্প্রসারণ করতে পারে। ব্যবসায় বাণিজ্যের জন্য এক স্থান হতে অন্য স্থানে টাকা লেনদেনের প্রয়োজন হয়। হাতে হাতে টাকা লেনদেন করা নিরাপদ নয়। বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এবং দ্রুত টাকা লেনদেন করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার প্রভৃতি সহজ উপায়ে এক স্থান হতে অন্য স্থানে অর্থ প্রেরণে জনগণকে সহায়তা করে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানের বন্ড, শেয়ার ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করে থাকে। বাণিজ্যিক ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে। ফলে ব্যবসায়ীরা তাদের অর্থের নিরাপত্তা পায় ও পরবর্তীতে তা ব্যবসায়ে বিনিয়োগ করতে পারে। বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজ পরিচালিত হয়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।