1 Answers

বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নের ক্ষেত্রে উদ্দীপকের কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত। দেশের মোট জাতীয় আয়ের একটি বড় অংশ এ খাত থেকে আসে । কারণ, বৈদেশিক মুদ্রা অর্জনের উল্লেখযোগ্য একটি উৎস হলো পোশাক শিল্প। এ খাতে আরও নতুন উদ্যোক্তা এগিয়ে আসলে, দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বাড়ানো সম্ভব।

উদ্দীপকে বলা হয়েছে, সেমস গ্লোবাল-এর আয়োজনে ঢাকায় পোশাক ও বস্ত্রখাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী হবে। এতে ২৫টি দেশের ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠানের দেড় হাজার স্টল থাকবে। প্রদর্শনীগুলোতে পোশাক ও বস্ত্রখাতের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা, কাপড়, রাসায়নিক ও প্রযুক্তি প্রদর্শন করা হবে। 

পোশাক শিল্পের প্রদর্শনীর দর্শনার্থী ব্যক্তিরা এ শিল্পের বিভিন্ন তথ্য জানতে পারবেন। তারা ব্যবসায়ীদের সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন। এ শিল্পে সরকারি ও বেসরকারি পর্যায়ে দেওয়া বিভিন্ন সহায়তা সম্পর্কে তার জানতে পারবেন। ফলে পোশাক শিল্পের সম্ভাবনা জেনে তারা ব্যবসায় উদ্যোগ নিতে উৎসাহী হবেন। এতে দেশের পোশাক শিল্প কারখানায় অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। আর তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ বাড়িয়ে আরও বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। সুতরাং, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে সেমস গ্লোবাল- এর প্রদর্শনীটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

4 views

Related Questions