1 Answers

বান্দরবানের মতো অনুন্নত জেলার উন্নয়নে উদ্দীপকের শান্তি চাকমার কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

পর্যাপ্ত প্রশিক্ষণ, ব্যক্তিগত চেষ্টা ও কাঁচামালের সহজলভ্যতা থাকলে যে কেউ সহজেই এ শিল্প গঠন করতে পারে। কুটির শিল্প প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের সদস্যদেরও কাজের সুযোগ তৈরি করতে পারে।

উদ্দীপকের শান্তি চাকমা কাঁচামালের সহজলভ্যতার কারণে বান্দরবানে বেতের ঝুঁড়ি ও বাঁশের চাটাই তৈরির কুটির শিল্প স্থাপন করেছেন। তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের সদস্যদেরও কাজের সুযোগ তৈরি করেছেন। পরে বেশি মুনাফার আশায় তিনি শৌখিন জিনিসও উৎপাদন শুরু করছেন।

শান্তি চাকমার এ সৃজনশীল কাজের মাধ্যমে তার এবং পরিবারের সদস্যদের আর্থিক উন্নতি হবে। শান্তি চাকমাকে অনুকরণ করে বান্দরবানের অন্যান্য বেকার যুব সমাজ এ ধরনের সৃজনশীল কাজে আত্মনিয়োগ করলে বান্দরবানের মতো অনুন্নত জেলার ব্যাপক উন্নয়ন সম্ভব। এভাবে নিজেদের কর্মসংস্থান তৈরি করে তারাও নিজেদের পরিবারের আর্থিক কল্যাণ করতে পারবে।

4 views

Related Questions