মি. রবির মতো ব্যবসায়ীদের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থার অবদান মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের মি. রবির মতো ব্যবসায়ীদের উন্নয়নে বিসিক-এর মতো সরকারি সংস্থার অবদান অপরিসীম।
বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্পসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এ সংস্থার প্রধান কাজ হলো কুটির শিল্প খাতের উন্নয়নের জন্য পরামর্শ দেওয়া। এছাড়া তথ্য সরবরাহ ও উদ্যোক্তা উন্নয়নে এ সংস্থা অবদান রাখছে।
উদ্দীপকের মি. রবি কুটির শিল্পের সাথে জড়িত। এটি দেশের ঐহিত্য ও গৌরবের প্রতীক। তাই এ শিল্প বিকাশের জন্য সব ধরনের সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তিনি বর্তমানে তার ব্যবসায় সংশ্লিষ্ট শিল্পের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সরকার মি. রবির মতো ব্যবসায়ীদের সাহায্য দিয়ে যাচ্ছে। ফলে মি. রবির ব্যবসায়ের সম্প্রসারণ যেমন সম্ভব, তেমনি এলাকার বেকার যুবকরাও এ শিল্প গঠনে উৎসাহী হবে। সংস্থাটি এ বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ দিচ্ছে বলে কুটির শিল্পের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে। সুতরাং, মি. রবির মতো ব্যবসায়ীদের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থার অবদান অপরিসীম।