1 Answers
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব আবিরের উৎপাদনমুখী মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ শিল্পে জমি এবং কারখানা ভবন ছাড়া মোট স্থায়ী সম্পদের মূল্য ১০ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত হয়। এতে ১০০-২৫০ জন শ্রমিক কর্মরত থাকে। সঞ্চয় বাড়ানো, কর্মসংস্থান তৈরি, স্থানীয় সম্পদের সদ্ব্যবহার ও অর্থনৈতিক উন্নয়নে এরূপ শিল্পের অবদান আছে। উদ্দীপকের জনাব আবিরের প্রতিষ্ঠানে ১১৫ জন শ্রমিক কর্মরত আছে। তিনি চামড়া দিয়ে জুতা ও ব্যাগ তৈরি করেন। তার তৈরিকৃত এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা হয়।
জনাব আবিরের স্থাপিত এ শিল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এতে কর্মীরা নিজেদের ও পরিবারের আর্থিক কল্যাণে সাহায্য করতে পারছে। ফলে কর্মীদের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে। আবার, তৈরিকৃত পণ্যের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে স্থানীয় কাঁচামালের সদ্ব্যবহার করা সম্ভব হচ্ছে। আবার, ব্যক্তিগত নৈপুণ্যও বাড়ছে। এছাড়া, পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হচ্ছে। এতে শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। সুতরাং, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এ উৎপাদনমুখী মাঝারি শিল্পের ভূমিকা তাৎপর্যপূর্ণ।