1 Answers
জনাব আবিরের মতে বৃত্তিমূলক শিক্ষার অপ্রতুলতার কারণে বেকারত্ব বাড়ছে বলে আমি মনে করি।
বৃত্তিমূলক শিক্ষা হলো হাতে-কলমে শিক্ষা নেওয়া, যা উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করা যায়। বাংলাদেশে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান চাহিদার তুলনায় কম। এ শিক্ষা নিয়ে আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত হয়ে বেকার সমস্যা সমাধান করা সম্ভব।
উদ্দীপকের জনাব আবির নিজেই তার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে চান। তিনি উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে পণ্যের চাহিদা ও কর্মীর যোগ্যতা বিবেচনা করেন। তিনি দেখেন বাংলাদেশে বৃত্তিমূলক শিক্ষার অভাব আছে। তাই বেকার মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের শিক্ষাব্যবস্থা এখনো বইনির্ভর। এখানে হাতে-কলমে শিক্ষা দেয়, এমন প্রতিষ্ঠান খুবই কম। তাছাড়া বৃত্তিমূলক শিক্ষার উপকারিতা সম্পর্কে বেশির ভাগ মানুষ জানে না। আবার, প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ কর্মমুখী শিক্ষাকে নিরুৎসাহিত করছে। এতে শিক্ষিত মেধাসম্পদ তৈরি হচ্ছে ঠিকই কিন্তু চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে না। বৃত্তিমূলক শিক্ষা নিলে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করা যায়। বাংলাদেশে এ শিক্ষার অভাবে তা সম্ভব হচ্ছে না। তাই জনাব আবির মনে করেন বৃত্তিমূলক শিক্ষার অপ্রতুলতার কারণে বেকারত্ব বাড়ছে।