1 Answers
বেকারত্ব দূরীকরণে জমির আলীর ব্যবসায় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
একজন উদ্যোক্তা ব্যবসায় উদ্যোগ নেওয়ার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করেন। এতে উদ্যোক্তার আত্মকর্মসংস্থানের পাশাপাশি বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নতি হয়।
উদ্দীপকের জমির আলী এনজিও থেকে ঋণ নিয়ে কুয়াকাটার রাখাইন মার্কেটে শুঁটকির ব্যবসায় শুরু করেন। তার ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়ায় সে ১০ জন লোককে এ কাজে নিয়োগ দেন। তিনি ব্যবসায় স্থাপনের মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়েছেন। আবার অন্যদেরও কর্মসংস্থান করেছেন। এতে সামাজিকভাবে তিনি পরিচিতি পান। ব্যবসায় স্থাপন করায় জমির আলীর কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হয়। এরপর সেখানে আরও বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও তিনি করেন। তার সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে আরও অনেক মানুষ ব্যবসায় গঠনে আগ্রহী হবে। ফলে দেশের বেকারত্বের হার কমে যাবে। এভাবে জমির আলীর ব্যবসায় উদ্যোগ কাজটি দেশের বেকারত্ব দূরীকরণে অবদান রাখবে।