1 Answers
উদ্দীপকে কারখানা স্থাপনের জন্য জনাব আলীর প্রথম সিদ্ধান্তটি যৌক্তিক নয় বলে আমি মনে করি।
ব্যবসায় ও পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায় স্থাপন করার সময় খেয়াল রাখতে হয় কোনোভাবে যেন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে। এতে ব্যবসায়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। উদ্দীপকে জনাব আলী প্রথমে গজারি বন এলাকায় গাছপালা কেটে ৫০০ একর জমির ওপর 'নাঈম ফার্মা' ঔষধ শিল্প স্থাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু এ গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষার অপরিহার্য উপাদান। তাই পরিবেশবাদী এক বন্ধুর কথায় পরিবেশের গুরুত্ব অনুধাবন করতে পেরে তিনি পার্শ্ববর্তী খালি জায়গায় প্রতিষ্ঠানটি স্থাপন করেন।
গাছপালা শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় রাখে। জনাব আলীর প্রথম সিদ্ধান্তটি কার্যকর হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ত, যা কখনই কাম্য নয়। তাই বলা যায়, কারখানা স্থাপনের জন্য জনাব আলীর গাছ কেটে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি যথাযথ ছিল না।