1 Answers
'মি. হারুনের কারখানা স্থাপনে উপযুক্ত সহায়তা (উদ্দীপনামূলক ও সমর্থনমূলক) প্রয়োজন'- উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি।
নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন করা একটি সৃজনশীল ও গঠনমূলক কাজ। এর সাথে ঝুঁকি জড়িত থাকে। এ কারণে নতুন ব্যবসায় স্থাপনে কেউ এগিয়ে আসতে চায় না। এক্ষেত্রে উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সহায়তা উদ্যোক্তাকে আগ্রহী ও অনুপ্রাণিত করে তোলে।
উদ্দীপকের মি. হারুন একটি ঢালাই কারখানা স্থাপনের চিন্তা করছেন। তিনি প্রতিষ্ঠানটির নিবন্ধনও করতে চান। প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি উন্নতমানের মেশিনও নির্বাচন করেছেন। ব্যবসায়ের প্রয়োজনীয় অর্থ কোন উৎস থেকে আসবে, তা নিয়ে তিনি চিন্তিত। এজন্য তার উপর্যুক্ত সহায়তা প্রয়োজন।
মি. হারুন তার প্রতিষ্ঠানটি বিসিক এলাকায় স্থাপন করতে চান। আর একটি প্রতিষ্ঠান স্থাপনে পরামর্শমূলক সহায়তা (উদ্দীপনামূলক) প্রয়োজন হয়। বিসিক তাকে শিল্প স্থাপন সংক্রান্ত তথ্য, প্রকল্প নির্বাচন, প্রকল্প মূল্যায়ন, অবকাঠোমোগত উন্নয়নে সহায়তা করবে। এছাড়া একটি প্রতিষ্ঠান স্থাপনে পর্যাপ্ত পরিমাণে মূলধনও প্রয়োজন হয়। এক্ষেত্রে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তাকে আর্থিক সহায়তা নিতে হবে। কারণ, পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে তার ঋণ সহায়তা (সমর্থনমূলক) প্রয়োজন হয়। তাই বলা যায়, সুষ্ঠুভাবে ব্যবসায় স্থাপনের জন্য মি. হারুনের পরামর্শমূলক (উদ্দীপনামূলক) এবং আর্থিক সহায়তা (সমর্থনমূলক) প্রয়োজন।