1 Answers
শাহানার কারখানা স্থাপনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা সহায়তা করেছে।
ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হলো বিসিক। এটি উদ্যোক্তা চিহ্নিতকরণ, শিল্পসংক্রান্ত তথ্য সরবরাহ, শিল্পোদ্যোগ উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া, প্রয়োজনীয় ঋণ প্রাপ্তিতে সহায়তা দেওয়া প্রভৃতি করে থাকে।
উদ্দীপকের শাহানার কারখানা স্থাপনে সহায়তাকারী প্রতিষ্ঠানকে শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি উদ্যোক্তা চিহ্নিতকরণ কাজ করে এবং উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে সহায়তা করে। সংস্থাটির সহায়তায় শাহানা শিল্পনগরীতে সুতার কারখানা স্থাপন করেছেন। এ সংস্থার কাজের সাথে বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা)-এর মিল আছে। সুতরাং, শাহানা কারখানা স্থাপনে বিসিক সংস্থাটির সহায়তা পেয়েছে।