1 Answers
জনাব লোকমানের সংরক্ষণমূলক সহায়তা প্রয়োজন।
এ ধরনের সহায়তা নতুন প্রতিষ্ঠানকে সব ধরনের বাধা দূর করে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে। ব্যবসায়ের আধুনিকীকরণ, পণ্যের বৈচিত্র্যকরণ, ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো প্রভৃতি হলো সংরক্ষণমূলক সহায়তা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, সরকারি ও বাণিজ্যিক ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান এ ধরনের সহায়তা করে থাকে।
উদ্দীপকের জনাব লোকমান খুলনায় একটি রাইসমিল স্থাপন করেন। কিন্তু প্রতিযোগীরা অটোরাইস মিল দেওয়ায় তিনি পিছিয়ে পড়ছেন। তিনি তার ব্যবসায় সম্প্রসারণ করতে চান। এক্ষেত্রে তিনি প্রযুক্তিগত উন্নয়ন ও কর অবকাশ সুবিধা পাওয়ার আশা রাখেন। এতে জনাব লোকমান তার ব্যবসায় পরিচালনায় সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি তার রাইস মিলে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে চান। আর প্রতিষ্ঠিত ব্যবসায়ের এসব সমস্যা দূর করার জন্য প্রয়োজন হয় সংরক্ষণমূলক সহায়তা। সুতরাং, জনাব লোকমানের সংরক্ষণমূলক সহায়তা প্রয়োজন।