1 Answers
সেলিনা হকের বুটিক হাউজ স্থাপনে উদ্দীপনামূলক সহায়ক সেবার প্রয়োজন হয়েছিল।
এ ধরনের সহায়তা উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে অনুপ্রাণিত করে। শিল্প স্থাপনে উদ্দীপনামূলক সহায়তার প্রয়োজন। প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ-সুবিধা, পণ্য নির্বাচন এবং প্রকল্প প্রণয়নে কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া প্রভৃতি এ সহায়তার অন্তর্গত। এর মাধ্যমে নতুন উদ্যোক্তাকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলা হয়।
উদ্দীপকের সেলিনা হক একটি বুটিক হাউজ স্থাপনের স্বপ্ন দেখতেন। স্বপ্ন বাস্তবায়নে তিনি মহিলা অধিদপ্তর ও বান্ধবী মৌসুমীর পরামর্শ ও সহায়তা নেয়। মহিলা অধিদপ্তর নারীদের শিল্প বা ব্যবসায়ে আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ ও ঋণ সেবা দেয়। এছাড়া, প্রতিষ্ঠানটি শিল্প স্থাপন ও পরিচালনায় পরামর্শ দিয়ে থাকে। সেলিনা হককে মহিলা অধিদপ্তর-এর পাশাপাশি বান্ধবী মৌসুমীও শিল্প স্থাপনে পরামর্শ দেন। তাদের পরামর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ব্যবসায় স্থাপন বা স্বপ্ন পূরণে সমর্থ হন। অতএব, সেলিনা হকের বুটিক হাউজ স্থাপনে মহিলা অধিদপ্তর ও তার বান্ধবী মৌসুমীর উদ্দীপনামূলক সহায়তার প্রয়োজন হয়েছিল।