1 Answers
উদ্দীপকে উদ্যোগ উন্নয়নের উদ্দীপনামূলক সহায়তার উল্লেখ আছে।
এ ধরনের সহায়তা উদ্যোক্তাদের ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তোলে। এতে ঝুঁকি আছে জেনেও উদ্যোক্তারা ব্যবসায় গঠনে এগিয়ে আসেন। বিভিন্ন প্রকার অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত।
উদ্দীপকে বলা হয়েছে, সেমস গ্লোবাল-এর আয়োজনে ঢাকায় পোশাক ও বস্ত্রখাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে। এতে বাংলাদেশ, ভারত, চীন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি ও জাপানসহ ২৫টি দেশ অংশ নেবে। এতে ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠানের দেড় হাজার স্টল থাকবে। এ স্টলগুলো থেকে পোশাক ও বস্ত্রখাত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এ শিল্পখাতের সম্ভাবনা জেনে অনেক ব্যক্তি উদ্যোগ নিতে আগ্রহী হবে। এতে পরবর্তীতে শিল্প স্থাপনের মাধ্যমে তারা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে এভাবে উৎসাহ তৈরির কাজ উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত। সুতরাং, সেমস গ্লোবাল-এর আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো উদ্দীপনামূলক সহায়তা দিবে।