1 Answers

ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে বাধা এলে এর উন্নয়ন সম্ভব হয় না। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগের বাধাগুলোর কারণে এ খাতের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। সুষ্ঠু পরিকল্পনার অভাব, চাকরির প্রতি অধিক আগ্রহ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা, প্রচার- প্রচারণার অভাব, প্রশিক্ষণের অভাব, রাজনৈতিক অস্থিরতা প্রভৃতি ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা। এ বাধাগুলো দূর করার মাধ্যমে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন সম্ভব।

7 views

Related Questions