1 Answers

মি. ইয়ামিন প্রথমে উদ্যোগ উন্নয়নে উদ্দীপনামূলক সহায়তা নিয়েছেন।

এ ধরনের সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসায় উদ্যোগ নিতে অনুপ্রাণিত করে। এতে ঝুঁকি আছে জেনেও তিনি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে যান। অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ, শিল্প স্থাপনে সরকারি সাহায্য-সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত।

উদ্দীপকের মি. ইয়ামিন 'লংমার্চ' নামে একটি জুতার কারখানা স্থাপন করেন। এর আগে তিনি শিল্প সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য একটি সরকারি প্রতিষ্ঠান থেকে পরামর্শ নেন। এতে তিনি কীভাবে কারখানার উন্নয়ন করবেন, বিপণন ও প্রচার কাজ কীভাবে করবেন প্রভৃতি বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে পরামর্শ পান। এক্ষেত্রে জুতার কারখানা স্থাপনে তিনি প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। এতে তিনি ব্যবসায়টি স্থাপনের নিয়ম-কানুন সম্পর্কে ধারণা পান। তিনি কীভাবে ঝুঁকি মোকাবিলা করতে পারেন তা নিয়েও ধারণা পান। এ বিষয়গুলো জানায় জুতার কারখানা স্থাপন লাভজনক হবে কি না, তা তিনি বুঝতে পারেন। এরপর তিনি উৎসাহী হয়ে কারখানাটি স্থাপন করেন। ব্যবসায় ক্ষেত্রে এভাবে এগিয়ে আসতে অনুপ্রেরণা দেয় উদ্দীপনামূলক সহায়তা। সুতরাং, মি. ইয়ামিন প্রথমে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন।

5 views

Related Questions