1 Answers
জনাব আরিক প্রাথমিক পর্যায়ে উদ্দীপনামূলক (Stimulatory) সহায়তা নিয়েছেন।
এর মাধ্যমে উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা যোগাতে পারে, এমন ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়া হয়। প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, আর্থিক সহায়তা, পণ্য নির্বাচনে সাহায্য, পরামর্শ দেওয়া প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার উদাহরণ।
উদ্দীপকের জনাব আরিক একটি ফাস্ট ফুড তৈরির কারখানা স্থাপন করেন। ব্যবসায় স্থাপনে তাকে সাহস দিয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া প্রশিক্ষণ। আবার, বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোক্তা উন্নয়নে মেলার আয়োজন করে। এতে জনাব আরিকের মতো নতুন উদ্যোক্তারা আকৃষ্ট হয়। এছাড়া, বিজ্ঞাপন দেখে তিনি ব্যবসায়ের বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। এসব বিষয় তাকে ব্যবসায় স্থাপনে আগ্রহী করেছে। এটি উদ্দীপনামূলক সহায়তার আওতায় পড়ে। তাই বলা যায়, উদ্দীপনামূলক সহায়তার কারণে জনাব আরিক ফাস্ট ফুড তৈরির কারখানা স্থাপন করেছেন।