1 Answers
প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ, হাঁস-মুরগির খামার স্বল্প খরচে এক সাথে স্থাপন করতে পারবেন বলে জনাব কাদের এ ক্ষেত্রটি বেছে নিয়েছেন।
প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতার উন্নয়ন হয়। তাছাড়া বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক ক্ষেত্র সম্পর্কে ধারণা অর্জন করা যায়। এতে প্রশিক্ষণ গ্রহণকারীর জন্য লাভজনক ক্ষেত্র নির্বাচন করতে সুবিধা হয়।
উদ্দীপকের জনাব কাদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে মৎস্য চাষ ও হাঁস-মুরগি পালন শুরু করেন। পুকুরে মাছ চাষ করার পাশাপাশি পানির উপরে ঘর তৈরি করে হাঁস- মুরগির থাকার জায়গা করা যায়। এতে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না। আবার হাঁস-মুরগির বিষ্ঠা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এতে মাছের খাদ্যের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না। এজন্য জনাব কাদের মৎস্য চাষ ও হাঁস-মুরগির খামার স্থাপন করেছেন।