1 Answers

মি. আজাদের মৎস্য খামার আত্মকর্মসংস্থানমূলক কাজ। 

এর মাধ্যমে স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা, চেষ্টা, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। বেকার সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। 

উদ্দীপকে উল্লেখ্য, বি.এ. পাস করার পর মি. আজাদ কিছু পরিত্যক্ত জলাশয়ে মৎস্য চাষ শুরু করেন। তিনি কারও অধীনে চাকরি করেন না। তার পেশাটি স্বাধীন এবং নিজের জীবিকা অর্জনের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ও নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে খামার পরিচালনা করছেন। এগুলো আত্মকর্মসংস্থানমূলক পেশার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. আজাদের মৎস্য খামার আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions