1 Answers

বিলকিস পারভীনের খামার প্রতিষ্ঠা একটি আত্মকর্মসংস্থানমূলক কাজ।
এর মাধ্যমে স্বল্প পুঁজি ও ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যে নিজের কর্মসংস্থান তৈরি করেন। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি সহজে তার বেকারত্ব দূর করতে পারেন।
উদ্দীপকের বিলকিস পারভীন ১০টি গরু নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি ব্যক্তিগত সম্পত্তি বিক্রি ও ঋণ নেওয়ার মাধ্যমে পুঁজি সংগ্রহ করেন। তার কঠোর পরিশ্রম, যত্নশীলতা ও সৃজনশীলতার কারণে তিনি সফল হন। এতে তার নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ফলে তাকে বেকার বসে থাকতে হয়নি। এভাবে নিজস্ব স্বল্প পুঁজি ও দক্ষতা কাজে লাগিয়ে নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হলো আত্মকর্মসংস্থান। তাই বলা যায়, বিলকিস পারভীনের খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions