1 Answers
উদ্দীপকের ইব্রাহিম পণ্যের প্রমিতকরণ করেন।
পণ্য প্রমিতকরণের আকার, রং ও মানের ওপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। এর মাধ্যমে বিপণন কাজ সহজ হয়। তাই এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ।
উদ্দীপকের ইব্রাহিম বিপণন প্রক্রিয়ার আধুনিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে অনেক সচেতন। তিনি পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ প্রভৃতির ওপর ভিত্তি করে পণ্যমান নির্ধারণ করেন। ঐ মানের ওপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করা তার জন্য সহজ হয়। এরপর তা যথাযথ উপায়ে বিক্রির ব্যবস্থা করেন। এতে ক্রেতারা গুণাগুণ, রং এসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে সহজেই তাদের চাহিদা অনুযায়ী পণ্য সংগ্রহ করতে পারে। ক্রেতা ও বিক্রেতা উভয়েরই এ ব্যবস্থায় সুবিধা হয়। এভাবে পণ্যের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মান ও মূল্য নির্ধারণের বিষয়টি প্রমিতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ইব্রাহিমের কাজটি হলো প্রমিতকরণ।