1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানের জুতা বিপণনে সরাসরি বণ্টন প্রণালি অনুসরণ করা হয়েছে।
এ পদ্ধতিতে কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয়। কিছু কৃষিপণ্য (ধান, ফলমূল, সবজি) এবং শিল্পজাত দ্রব্য (চিনি, গুড় প্রভৃতি) সরাসরি বিপণনের মাধ্যমে ভোক্তার কাছে বিক্রি করা হয়।
উদ্দীপকের নূর চৌধুরী একজন জুতা প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানের মালিক। তার কারখানায় উন্নতমানের বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি হয়। তিনি কারখানায় উৎপাদিত জুতা তার নিজস্ব শো-রুমে এনে বিক্রি করেন। তার শো-রুম থেকে ক্রেতারা সরাসরি জুতা কিনতে পারে। এখানে উৎপাদক ও ভোক্তার মাঝে মধ্যস্থব্যবসায়ী হিসেবে কোনো পক্ষ নেই। এটি সরাসরি বণ্টন প্রণালির বৈশিষ্ট্যের সাতে মিলে যায়। সুতরাং, নূর চৌধুরী বর্তমানে জুতা বিপণনে সরাসরি বণ্টন প্রণালিটি ব্যবহার করেছেন।